চাঁদপুরের কচুয়ায় অভিনব পন্থায় ইয়াবা ট্যাবলেট বিদেশে পাচারকালে রিপন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তাকে ৭শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ জানান, উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের রুহুল আমিনের ছেলে মাদক ব্যবসায়ী রিপন অভিনব কায়দায় ইয়াবা পাচার করার চেষ্টা করছিল। তিনি রান্না করা মাংসের হাড়ের ভেতর ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে টিফিন বাক্সে করে একই উপজেলার উজানি গ্রামের এক বিদেশগামী লোকের মাধ্যমে পাচারের চেষ্টা চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ রাসেল ও আমি সঙ্গীয় ফোর্স নিয়ে উজানি গ্রাম থেকে রিপনকে বিদেশে পাচারের জন্য মাংসের মধ্যে থাকা ইয়াবাসহ গ্রেপ্তার করি।
এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।