‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। জাতীয় শোক দিবস সামনে রেখে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ফ্যাকাল্টি অব আর্টস এই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রথম ২০ জনকে আকর্ষণীয় পুরস্কার এবং সব প্রতিযোগীকে উপাচার্যের স্বাক্ষরযুক্ত সনদপত্র দেওয়া হবে। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ৭ আগস্ট। অনধিক ১৫০০ শব্দের মধ্যে রচনাটি শিক্ষার্থীকে নিজ হাতে অথবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে। ঠিকানাÑ ইংরেজি বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটি, বাড়ি-২৬, রোড-৫, ধানমণ্ডি, ঢাকা অথবা shewly@ easternuni.edu.bd। বিজ্ঞপ্তি