ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযান শুরু

ঢাকা সেনানিবাস এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল বৃহস্পতিবার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এর উদ্বোধন করেন। সেনাপ্রধান ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। শুধু স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গুর মোকাবিলা সম্ভব।’ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু রোগ যাতে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে না পড়ে সেজন্য সেনাবাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এবং ঢাকা সেনানিবাস ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সেনাবাহিনীপ্রধান বলেন, ডেঙ্গু রোগের কোনো ভ্যাকসিন নেই, কাজেই এর প্রতিরোধে আমাদের অনেক সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্রই হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিস মশা নিধন বা নির্মূল করা। সেনাবাহিনীতে ডেঙ্গুর বিস্তার রোধে আগে থেকেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন করার পাশাপাশি অফিস-আদালত ও বাসস্থানসমূহের আঙিনা ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে হ৪