১৩৯৪ জনকে নিয়োগ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ১৭টি পদে মোট ১৩৯৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা : সহকারী পরিচালক- ১৭৭টি, ফিল্ড অফিসার- ১০৭টি, কম্পিউটার টেকনিশিয়ান- ০১টি, রেডিও টেকনিশিয়ান- ০২টি, অ্যাকাউনট্যান্ট-কাম-ক্যাশিয়ার- ০১টি, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ০৮টি, কম্পিউটার অপারেটর- ০২টি, জুনিয়র ফিল্ড অফিসার- ১২২টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৫টি, অ্যাসিসট্যান্ট লাইব্রেরীয়ান- ০১টি, ওয়্যারলেস অপারেটর- ১০৩টি, অফিস অ্যাসিসট্যান্ট- ০১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৯৬টি, ল্যাবরেটারী অ্যাসিসট্যান্ট- ০১টি, ওয়াচার কনস্টেবল- ৬৮৯টি, ডার্করুম অ্যাসিসট্যান্ট- ০১টি, অফিস সহায়ক- ৭৭টি।

আবেদন শুরুর সময়: ২৭ জুলাই ২০১৯ তারিখ দুপুর ১২:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০১৯ সন্ধ্যা ০৬:০০টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://nsi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।