লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর একাধিক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। বুধবার রাতে নিজ বাসায় নিজের বাবা-মা ও ভাইকে গুলি করে হত্যা করে ওই বন্দুকধারী।

সিএনএন জানায়, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে ক্যানোগা পার্কে এ ঘটনায় ঘটে। এতে আরও দুজন আহত হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন উইলিয়াম হায়েস জানান, নিজের বাবা-মা ও ভাইকে গুলি করে গেরি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক। এতে যুবকের বাবা ও ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান, আহত হন মা।

এর ঘণ্টাখানেক পরে নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে আবার হামলা চালায় গেরি। সেখানে কর্মরত একজন নারী ও একজন পুরুষ গুরুতর আহত হয়।

আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নারীটি মারা যান। ওই নারী গোরির পরিচিত বলে জানা গেছে।

এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি ব্যাংক এটিএম বুথে ডাকাতি করার চেষ্টা চালায় গেরি। সেখানে ব্যর্থ হয়ে একটি বাসে গুলি চালালে এক ব্যক্তি নিহত হন।

এদিন দুপুরের দিকে হামলাকারী গেরি জারাগোজাকে আটক করে পুলিশ।