দিনরাত কি নিয়ে ব্যস্ত শাহতাজ?

জনপ্রিয় অভিনেত্রী শাহতাজ মুনীরা হাশেম। অভিনয় ঘিরেই তার সকল ব্যস্ততা। অভিনয়ের বাইরে আর কী করেন শাহতাজ? অবসরে কি টিকটক করেন? বাস্তব জীবনে কি করেন তা জানা না গেলেও একটি নাটকে শাহতাজকে দিনরাত টিকটক নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যাবে। আলোক হাসান পরিচালিত নাটক ‘টিকটিক গার্ল’-এ এভাবেই দেখা যাবে অভিনেত্রী শাহতাজকে।

নির্মাতা জানালেন, শাহতাজের বিপরীতে কাজ করছেন ইরফান সাজ্জাদ। দিনরাত টিকটক ভিডিওতে আসক্ত দেখা যাবে শাহতাজকে। নাওয়া নেই, খাওয়া নেই তার সব মনোযোগ ওই টিকটকে। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও টিকটক ভিডিও করেন শাহতাজ।

এর মধ্যেই শাহতাজের টিকটক ভিডিও দেখে আরেকটি ছেলে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে প্রেমিক ইরফান সাজ্জাদ পড়েন বিপাকে। তখন ইরফান বলেন, চকচক করলেই যেমন সোনা হয়না, টিকটক করেই তেমনি নায়িকা হওয়া যায় না। এরপর যেটা দর্শক দেখতে পাবেন সেখান থেকে থাকবে শিক্ষামূলক বার্তা।

শাহরিয়ার খানের রচনায় ঈদুল আজহায় নাটকটি দেখানো হবে একটি অনলাইন প্ল্যাটফর্মে।