চল্লিশে বিয়ে করেও সুখে আছেন এই বলিউড তারকারা

প্রেম বা বিয়েতে বয়স কোনো বাধা নয়। বলিউডের তারকা দম্পতিদের দিকে তাকালেই তা বোঝা যায়। মধ্য চল্লিশেও বিয়ে করে সুখে ঘরসংসার করছেন তারা।

আমির খান। ছেলেমেয়ে এবং স্ত্রী রিনাকে নিয়ে ভরা সংসার ছিল মিস্টার পারফেকশনিস্টের। বাধ সাধল নতুন সম্পর্ক। ‘লগান’-এর সেটে আলাপ কিরণ রাও-এর সঙ্গে। অতঃপর রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং কিরণ রাওকে দ্বিতীয় বিয়ে করেন ২০০৫ সালে। তখন আমিরের বয়স ৪০ বছর।

আমির-কিরণ এখন বলিউডের অন্যতম পাওয়ার কাপল। পুত্র আজাদকে নিয়ে তাদের সুখের সংসার। শোনা যায়, রিনার সঙ্গেও কিরণের সম্পর্ক ভালো।

সাইফ আলি খান বরাবরই ছকভাঙা। ১৯৯১ সালে বিয়ে করেন বয়সে বেশ কিছুটা বড় অমৃতা সিংহকে। তখন সাইফের বয়স ২১ বছর। অমৃতা তার থেকে ১২ বছরের বড়। সেই বিয়ে ভেঙে গেল ২০০৪ সালে। এরপর কারিনার সঙ্গে কয়েক বছরের প্রেমের পরে বিয়ে ২০১২ সালে।

কারিনার সঙ্গে সাইফের বয়সের পার্থক্য ১০ বছরের। দ্বিতীয় দাম্পত্যে ভালোই আছেন শর্মিলা-তনয়। কারিনাও মানিয়ে নিয়েছেন পতৌদির বেগমের ভূমিকায়। তাদের ছেলে তৈমুর তো সবথেকে আলোচিত স্টারকিড। সাইফের প্রথম পক্ষের দুই সন্তানের সঙ্গেও কারিনার সম্পর্ক ভালো।

সঞ্জয় দত্ত ৪৮ বছর বয়সে বিয়ে করেছিলেন মান্যতাকে। যমজ সন্তান নিয়ে তাদের সুখের সংসার। সঞ্জয়ের জীবনে বহু ঘাত প্রতিঘাতে তার পাশে থেকেছেন মান্যতা।

তবে মান্যতা, সঞ্জয়ের তৃতীয় পক্ষের স্ত্রী। তার প্রথম স্ত্রী ছিলেন রিচা শর্মা। দু’জনে বিয়ে করেছিলেন ১৯৮৭ সালে। ১৯৯৬ সালে রিচা মারা যান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে। ১৯৯৮ সালে সঞ্জয় বিয়ে করেন রিয়া পিল্লাইকে। সেই বিয়ের স্থায়িত্ব ছিল ২০০৮ অবধি। এরপর নতুন সংসার মান্যতাকে নিয়ে।

বিপাশা বসুর সঙ্গে প্রেম ভাঙার পরে অনেকদিন একাই ছিলেন জন আব্রাহাম। তারপর বিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বহু দূরে থাকা প্রিয়া রঞ্চলকে। ২০১৪ সালে দু’জনে বিয়ে করেন ঘরোয়া অনুষ্ঠানে।

প্রিয়া পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। জন বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ। বিপাশার সময়েও যেমন সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখতেন, এখনও সেই ধারা মেনে চলেন। প্রকাশ্যে আনেন না দাম্পত্য।

অতীতে নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল প্রীতির। কিন্তু সেই প্রেম ভেঙে যায়। পুরনো সম্পর্কের ছায়া পড়েনি প্রীতির দাম্পত্যে।

অভিনেত্রী পূজা বাত্রা প্রথম বিয়ে করেছিলেন ২০০২ সালে। প্রথম পক্ষের স্বামী ছিলেন আমেরিকার অর্থোপেডিক সার্জেন সনু অহলুওয়ালিয়া। সেই বিয়ে ভেঙে যায় ২০১১ সালে।

চলতি বছরের ৪ জুলাই আবার বিয়ে করেছেন ৪২ বছর বয়সী প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পূজা। তার দ্বিতীয় স্বামী অভিনেতা নবাব শাহ।