আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের হয়ে বিদেশে বসে যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছে, তাদের সঙ্গে দেশের অপশক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা উচিত।
তিনি বলেন, “বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে।”
স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার ধানমন্ডিতে শোভাযাত্রাপূর্ব এক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির অবস্থা রাখাল বালকের মতো। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছে। অপপ্রচারের কারণে দেশবাসী এখন বিএনপির সত্য কথাও বিশ্বাস করে না।
এসময় মন্ত্রী দাবি করেন, সরকার সক্রিয়ভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।