চবিতে গবেষণায় বরাদ্দ মোট বাজেটের ১.২৪ শতাংশ

২০১৯-২০ অর্থবছরের জন্য ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে প্রতিবারের মতো এবারের বাজেটে সর্ব্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন খাতে।

গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও তা মোট বাজেটের মাত্র মাত্র ১. ২৪ শতাংশ।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক ভবনের সভাকক্ষে উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার চৌধুরীর সভাপতিত্বে ৩১তম সিনেট অধিবেশনে বাজেট এ ঘোষণা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ।

বাজেট উপস্থাপনকালে রেজিস্ট্রার বলেন, ২০১৯-২০ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে ৫০৯ কোটি ৯৪ লাখ টাকা চাওয়া হয়েছিল। চাহিদার অনুকূলে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় ১৬ কোটি ৫০ লাখ টাকাসহ ৩৩২ কোটি ৫০ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় সমন্বয় করে ৩১৬ কোটি টাকা নিট বরাদ্দ পাওয়া যায়। ২০১৯-২০ অর্থ বছরের বাস্তবতা যাচাই-বাছাই করে ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ৬ কোটি ৬৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে।

এ সময় সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন, সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন, রহমান মিতা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নানসহ প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দিনসহ সিনেট সদস্যবৃন্দ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের সদস্যরা সিনেট সভায় অংশ নেন।