সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার হেমায়েতপুর জয়নাবাড়ি মহল্লার দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেনÑ খোরশেদ মিয়া (৩৫), দুলু মিয়া (৪৫) ও রাব্বি মিয়া (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের মুখ খুলে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেখার সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ ও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় জামাল ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে দুলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।