১৪ কোম্পানির দুধ উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ

বাজারে থাকা ১৪ কোম্পানির পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকর উপাদান পাওয়ায় তাদের উৎপাদন, বিপণন ও বিক্রি পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাস্তুরিত দুধ নিয়ে সরকারি বেসরকারি চারটি  প্রতিষ্ঠানের দাখিলকৃত প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রায়াত্ত কোম্পানি মিল্কভিটাসহ ওই ১৪টি প্রতিষ্ঠানই বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে বৈধভাবে পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি করে আসছিল।

১৪ কোম্পানির দুধ

# আফতাব মিল্ক অ্যন্ড মিল্ক প্রডাক্ট লিমিটেডের আফতাব

# আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফার্মফ্রেশ মিল্ক

# আমেরিকান ডেইরি লিমিটেডের মো

# বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ উইনিয়ন লিমিটেডের মিল্ক ভিটা

# বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যন্ড ফুডস লিমিটেডের ডেইরি ফ্রেশ

# ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেন্টের আড়ং ডেইরি

# ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের আয়রান

# ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টের পিউরা

# ইগলু ডেইরি লিমিটেডের ইগলু

# প্রাণ ডেইরি লিমিটেডের প্রাণ মিল্ক

# উত্তরবঙ্গ ডেইরির মিল্ক ফ্রেশ

# শিলাইদহ ডেইরির আল্ট্রা

# পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের আরওয়া

# তানিয়া ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস সেইফ।