সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজারে বন্যাক্রান্তদের মধ্যে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার কেন্দ্রীয় আ.লীগের প্রতিনিধি দল এই ত্রাণ বিতরণ করে।

উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আ.লীগের সহ-সভাপতি ছিদ্দিক আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন প্রমুখ।