রাজধানীর হাজারীবাগে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে মেডি ডেন্টাল রোডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন (২২)। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব দাবি করলেও তার পরিচয় জানা যায়নি।
হাজারীবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার জানান, শিকদার মেডিকেলের পাশে মেডি ডেন্টাল রোডে গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে আছে এমন খবর আসে থানায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, সুমন একজন অস্ত্র ব্যবসায়ী। ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের নামপরিচয় জানানো হয়নি।