পার্বতীপুর মাইক্রোসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পার্বতীপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

রবিবার রাতে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

 এর আগে রাত ১০টায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক এমআর সাঈদসহ একদল পুলিশ উপজেলার মোমিনপুর ইউয়িনের যশাই মধুপুর থেকে ১২০ বোতল ফেনসিডিল বহনকারী টয়োটা মাইক্রো (ঢাকা মেট্রো-ক-১১-৩৪৯২)সহ লিটন (৩২), রেজওয়ান (২৫), মশিউর (৩৬), হুমায়ন কবির (২৭) ও আরমান আলী এবং এর আগে চন্ডিপুর ইউনিয়নের বশিরবানিয়া বাজার থেকে সন্ধ্যায় ১৩০ ইয়াবাসহ ইলয়াছ আলী (৩০), নিরব (১৮) ও আলিম (২০)কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়।