ধর্ষণের মামলায় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছেন আদালত।
এক তরুণীকে ধর্ষণের মামলায় এ পরোয়ানা জারি হয়।
ওই তরুণীর আইনজীবী কাজী হুমায়ুন কবির জানান, বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন পেয়ে রোববার ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
তিনি বলেন, ওই তরুণীর অভিযোগ তদন্তে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা বাদীসহ তিনজনের জবানবন্দি নেন। তাতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে তিনি রোববার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন।
ঢাকার বাংলাবাজারের পুস্তক ব্যবসায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল বুক সেন্টারের (জাতীয় গ্রন্থ সংস্থা) পরিচালনা পষর্দের সদস্য লোটনের ১১ জুলাই ট্রাইব্যুনালে মামলা করেন ৩২ বছর বয়সী ওই নারী। বিচারক অভিযোগ শুনে ২৭ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।