ডেঙ্গু পরীক্ষায় প্রতারণা করায় পপুলারকে জরিমানা

ডেঙ্গু জরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রতারণা করায় ধানমন্ডির পপুলার ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালকে সোমবার ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অপরদিকে রাজধানীর উত্তরার ক্রিসেন্টসহ তিন হাসপাতালকে মোট ৪২ লাখ টাকা জরিমানা করেছে 
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এই জরিমানা করেন। 

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহিরিয়ার দেশ রূপান্তরকে বলেন, ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি এবং এর চিকিৎসায় ডেঙ্গু রোগের টেস্টের মূল্য সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। কিন্তু পপুলার হাসপাতাল প্রতিটি টেস্টের জন্য ১২০০ টাকা উল্লেখ করে ডেঙ্গু রোগীদের জন্য ৭০০ টাকা বিশেষ ছাড় উল্লেখ করে সিল মেরে দিচ্ছিল। বিষয়টি প্রতারণার পর্যায়ে পড়ে। 

এ কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। একই সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আরো কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়।