নরসিংদীতে বিদেশি পিস্তলসহ রাজন (৩২) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাধবদী থানার ভগিরথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজন মাধবদী থানার নওয়াপাড়া এলাকার বাসিন্দা।
নরসিংদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার বলেন, গ্রেপ্তারকৃত রাজন জেলার চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১১ থেকে ১২টি হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবদী থানার ভগিরথপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।