সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার পৌর সদরের বাজার এলাকার মুক্তমঞ্চর পাশের এক বাড়িতে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

নিহতরা হলেন- রেজাউল করিম (২৮) ও আলামিন হোসেন (৩২)।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।