শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সোজা) উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি বিএম ইশ্রাফিলকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (সোজা) ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নামে দুইটি সাংবাদিক সংগঠন মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ সভা করা হয়।
এ সময় জেলার প্রবীণ সাংবাদিক যায়যায়দিন পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি এসএম মজিবর রহমান, শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (সোজা) সভাপতি শরীয়তপুর জার্নালের সম্পাদক অ্যাড. মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি মো. ছগির হোসেন, সহসভাপতি দৈনিক বর্তমানের খোরশেদ আলম বাবুল, দীপ্ত টেলিভিশন ও বাংলাদেশ পোস্ট প্রতিনিধি রাজিব হোসেন রাজন, বিএমএসএফ’র জেলা শাখার সভাপতি এম.এ ওয়াদুদ মিয়া, সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের বি.এম ইশ্রাফিল, ভোরের পাতার জামাল মল্লিক, সোজা’র যুগ্ম সাধারণ সম্পাদক রয়েল টিভির সোহাগ খান সুজন, বাংলানিউজ২৪.কমের বেলাল হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক মানবাধিকার প্রতিদিনের সমীর চন্দ্র শীল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী সম্পাদক শরীয়তপুরজার্নালের সুপ্তা চৌধুরী, সদস্য সময়ের আলো মিজানুর রহমান, শরীয়তপুরজার্নালের আব্দুল মোতালেব সুমন, ঢাকার ডাকের আব্দুর রশিদ, ভোরেরসূর্য প্রতিনিধি বারেক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিএনজি ভাঙচুরের ছবি ধারণ করার সময় আন্ত:জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের নেতৃত্বে পরিবহন শ্রমিকেরা ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিলের ক্যামেরা, মোবাইল ভাংচুর করে এবং তার ওপর হামলা করে। ওই হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, শরীয়তপুর পৌর শহরের ব্যবসায়ী রুবেল খান শহরের কোর্ট বাজারে একটি সিএনজি চালিত অটোরিকসা বিক্রয় কেন্দ্র উদ্বোধন হচ্ছে এমন খবর পেয়ে বাস শ্রমিকেরা বেলা সাড়ে ১২টার দিকে ওই বিক্রয় কেন্দ্রে হামলা চালায়। এসময় ৮ টি সিএনজি চালিত অটোরিকসা ভাঙচুর করা হয়।
এ সময় ভাঙচুরের ছবি ধারণ করার সময় শ্রমিকেরা সাংবাদিক বিএম ইশ্রাফিলের ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে এবং তার ওপর হামলা করে। পরে রাতে আন্ত:জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইশ্রাফিল।