পাওয়ার ভয়েস খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। অডিও, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত ভক্তদের উপহার দিচ্ছেন নতুন নতুন গান। এবার ঈদ উপলক্ষে কর্নিয়া হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। ‘মন খারাপের দিন’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন ফয়সাল রাব্বিকীন। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সফট রক ঘরানার এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন কর্নিয়া।
আগস্টের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমেই গানটি প্রকাশ হবে বলে জানান শিল্পী। কর্নিয়া বলেন, ‘ফয়সাল রাব্বিকীন ভাইয়ের কথা-সুরে একেবারে অন্যরকম একটি গানে কণ্ঠ দিলাম। গতানুগতিক ধারার বাইরে এর কথাগুলো। আমি বেশ উপভোগ করে গেয়েছি গানটি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’
গানটি প্রকাশ করা হবে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে।