যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিক নিজেদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী মনে করেন, মঙ্গলবার এক জরিপে এমনটা ওঠে এসেছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু জানায়, যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটির একদল গবেষক এ জরিপ চালায়।
মঙ্গলবার প্রকাশিত জরিপটিতে দেখা গেছে, ৫১ শতাংশ মার্কিন ভোটার ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী মনে করেন। তবে ৪৫ শতাংশ এমনটা মনে করেন না।
জরিপে ধর্মীয় বিভেদ কাজ করার কথা থাকলেও কোনো ধরনের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জোরালোভাবে সম্পৃক্ত নয় এমন ৬৩ শতাংশ মানুষ স্বাধীনভাবে নিজের মতামত জানায়।
ট্রাম্পের অভিবাসী নীতিকেও বর্ণবাদাশ্রয়ী মনে করেন জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ মানুষ। তাদের মতে, বর্ণবাদের বিশ্বাস থেকেই সীমান্তে দেওয়াল তুলে দেওয়ার মতো ট্রাম্প এই নীতি গ্রহণ করেছেন।
২৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ১৩০৬ জন মানুষের মধ্যে এই জরিপ চালানো হয়।