রেলস্টেশনে সিসিটিভিতে ধারণকৃত ভিডিও পর্নসাইটে!

মেট্রো রেলস্টেশনে দুই তরুণ-তরুণীর আপত্তিকর দৃশ্য ভিডিও ধারণ হয়ে যায় সেখানে সিসিটিভি। আবার সেই ভিডিও চলে গেছে পর্ন সাইটে। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে।

এনডিটিভি জানায়,  রেলস্টেশনের সিসিটিভিতে ধারণ হওয়া ফুটেজ কীভাবে পর্ন সাইটে চলে গেল এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভিডিও ক্লিপটিতে একটি ছেলে ও মেয়েকে আপত্তিকর অবস্থায় বসে থাকতে দেখা গেছে। ক্লিপটি প্রকাশ হয়ে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে। কীভাবে সেটি পর্ন সাইট চলে গেল তা খতিয়ে দেখার চেষ্টা করছে প্ৰশাসন।

দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া যে কোনো ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “পুলিশের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। তারা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছে।”

ভিডিওটির তারিখ এবং সময় দেখে অভিযুক্তদের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে বলে তিনি আরও জানান।