২০১৮-২০১৯ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার এবং ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।
মঙ্গলবার নির্বাচন কমিশনে জমা দেওয়া জাতীয় পার্টির আয়-ব্যয়ের হিসাব বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
বেলা ১২টার দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া নির্বাচন কমিশনে এই হিসাব বিবরণী জমা দেন। এ সময় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য লিটন মিয়াজী উপস্থিত ছিলেন।