ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দ্বিতীয় শিফটের ক্লাস ও ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে দুই সহস্রাধিক শিক্ষার্থী। দুপুর থেকে শিক্ষকরা কলেজের সামনে অবস্থান করে তাদের ভাতা বৃদ্ধির দাবি জানান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক কাশেম আলী, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি রাসেল মিয়া, কর্মচারী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম ফরিদ প্রমুখ।