সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ ইসমাইল মিয়া (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত বুধবার রাতে কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। ইসমাইল আলোচিত ৭ খুন মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাবের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন সাংবাদিকদের জানান, ইসমাইল দীর্ঘদিন ধরে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি করে আসছে। তার নামে চাঁদাবাজির মামলা রয়েছে।