রাজধানীর চাঁনখারপুল এলাকায় গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক (৩০) মারা গেছেন। তার নামপরিচয় জানা যায়নি। গতকালই তিনি সেখানে কাজে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মী জালাল।
দেশ রূপান্তরকে তিনি আরও জানান, তারা চাঁনখারপুলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে চারতলা থেকে হঠাৎ তার সহকর্মী নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।