সারা দেশে বন্যাকবলিত জেলাগুলোর কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট বন্যাকবলিত জেলাগুলোর কৃষি ব্যাংকের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ৬ আগস্ট ঢাকায় কৃষি ব্যাংকের সদর দপ্তর ও রাজশাহীতে রাজশাহী কৃষি ব্যাংকের সামনে মানববন্ধন।
মানববন্ধন ও স্মারকলিপি সফল করতে কৃষক দলের সব স্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।