বার্সা ছেড়ে পিটার্সবুর্গে ব্রাজিলের মালকম

দলে টানার এক বছরের মধ্যেই মালকমকে ছেড়ে দিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান উইঙ্গারের নতুন ঠিকানা রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবুর্গ।

চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে রুশ ক্লাবটিতে নাম লেখান মালকম। চুক্তি অনুযায়ী ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য বার্সেলোনাকে আরো ৫০ লাখ ইউরো দিতে হবে পিটার্সবুর্গকে।

গত মৌসুমে ফরাসি ক্লাব বোর্দো থেকে বার্সেলোনায় নাম লেখান মালকম। কিন্তু ক্লাবটির প্রথম সারির দলে এখনো অভিষেক হয়নি তার। কাতালান ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন ২৪টি ম্যাচ খেলে করেছেন চারটি গোল।