ব্যস্ততম রাস্তায় আচমকা নেমে এলো বিমানটি (ভিডিও)

নাটকীয়ভাবে ব্যস্ততম রাস্তায় নেমে এলো উড়োজাহাজ। রাস্তায় চলন্ত গাড়ি থেকেই সেই দৃশ্য ধারণ করেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল।

ইন্ডিয়া টুডে জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পিয়ার্স কাউন্টিতে এ ঘটনা ঘটে। জ্বালানি সংকটে পড়ে এক প্রপেলারের বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ব্যস্ততম রাস্তায় বিমান নেমে আসতেই রীতিমতো চমকে যান মানুষ। এ যেন, এক রাস্তাতে গাড়ির সঙ্গেই চলছে বিমান।

তবে নিরাপদ অবতরণ করে দারুণভাবে প্রশংসিত বিমানটির পাইলট। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার রুদ্ধশ্বাস এক ঘটনার জন্ম দেন তিনি।

কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই শেষপর্যন্ত বিমানটি নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন পাইলট। এ ছাড়া কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটেনি।