দুই মেয়র ঢাকাকে গার্বেজে পরিণত করেছেন : রিজভী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র ঢাকাকে গার্বেজে পরিণত করেছেন বলে মন্তব্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মিছিলে অংশ নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের হয়।

রিজভী বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডেঙ্গু ব্যাপক বিস্তারে দেশবাসী যখন ভয়ে শঙ্কিত তখন এই ভয়ংকর মহামারী মোকাবিলায় জনবিচ্ছিন্ন সরকারের কোনো মাথাব্যথা নেই।