চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ। মর্যাদার এই লড়াই নিয়ে উচ্ছ্বসিত থাকেন বর্তমান থেকে শুরু করে সাবেক অনেক ক্রিকেটার। উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাও তাদের মধ্যে একজন। নিজের টুইটারে লারা ভবিষ্যদ্বাণী করেছেন অ্যাশেজ জিতবে কোন দল। তার মতে, অ্যাশেজ জিতবে ইংল্যান্ড।
অ্যাশেজ কোন দল জিতবে সেই ভবিষ্যদ্বাণীর সঙ্গে লারা আরও জানিয়েছেন কে হবেন সিরিজের সেরা রান সংগ্রাহক। সেরা উইকেটশিকারি কে হবেন তাও জানিয়েছেন উইন্ডিজের সাবেক অধিনায়ক।
লারা টুইটারে অ্যাশেজ শুরুর প্রথম দিনই দিয়েছেন তার ভবিষ্যদ্বাণী। লিখেছেন, ‘অ্যাশেজের জন্য আমার ভবিষ্যদ্বাণী, জয়ী : ইংল্যান্ড; সেরা রান সংগ্রাহক : জো রুট; সেরা উইকেটশিকারি : ক্রিস ওকস।’
টুইটে লেখার সঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক রুট এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের অ্যাশেজ ট্রফি হাতে একটি ছবি জুড়ে দেন লারা।
লারার করা টুইট অনুযায়ী অ্যাশেজের সেরা রান সংগ্রাহক ও উইকেটশিকারিও হবেন ইংলিশ খেলোয়াড়রা। পাঁচ ম্যাচের অ্যাশেজ শেষে ক্রিকেটভক্তরা মিলিয়ে দেখতে পারেন কতটা ঠিক হয়েছে লারার ভবিষ্যদ্বাণী।