অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ফরিদপুর-গোপালগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও চেয়ারম্যানদের চিঠি পাঠিয়েছে। খবর প্রতিনিধিদের।

ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরীর ৩১ জুলাই স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গোপালগঞ্জ : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির আলম তালুকদারকে সাময়িক বরখস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরীর গত ৩১ জুলাই স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির আলম তালুকদারের বিরুদ্ধে সরকারি ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ভিজিএফ কার্ড ও জন্মনিবন্ধন সনদ বিতরণে অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়।