স্বদেশী তারকা ফুটবলার নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার এডমিলসন। কয়েক বছরের মধ্যেই বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি জায়গা নেইমার দখল করে নেবে বলে বিশ্বাস তার।
খেলোয়াড়ী জীবনে বেশ সফল ছিলেন এডমিলসন। ফরাসি ক্লাব লিও ও বার্সেলোনার হয়ে খেলার সময় জিতেছেন অসংখ্য শিরোপা। ২০০২ সালে ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এডমিলসনের বিশ্বাস, মেসি ফুটবল থেকে অবসরে গেলে দ্রুতই তার জায়গা দখল করে নেবে নেইমার।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার প্রসঙ্গে এডমিলসন বলেন, “বার্সেলোনা মেসির অবসর নিয়ে ভাববে। আর কয়েক বছর খেলার আছে তার। কিন্তু সেটা তিন, চার বা পাঁচ বছর। আমি মনে করি, তার জায়গাটা নেইমার খুব ভালোভাবে নিতে পারবে।”
“নেইমার অনেক বড় মাপের একজন খেলোয়াড়। কিন্তু ফুটবল খেলার মতো তার একটি ভালো মানসিকতা থাকা দরকার। চোট নিয়ে সে দুটি মৌসুম মোটামুটি কাটিয়েছে। বিশ্বকাপেও খুব ভালো করতে পারেনি।”
জোরালো গুঞ্জন, পিএসজি থেকে বার্সেলোনায় ফিরে আসতে পারেন নেইমার। কাতালান ক্লাবটি এরই মধ্যে দলে টেনেছে আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার অতোঁয়ান গ্রিজমানকে। মেসি তো আছেনই। সেক্ষেত্রে আক্রমণভাগে নেইমারের জায়গা পাওয়াটা কঠিন হয়ে যাবে কি-না এ প্রসঙ্গে এডমিলসন।