ফ্লাইবোর্ডে চড়ে ফরাসি উদ্ভাবকের ইংলিশ চ্যানেল পাড়ি

প্রথমবারের মতো ফ্লাইবোর্ডে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড করলেন ফরাসি উদ্ভাবক ফ্যাঙ্কি জাপাটা। 

রোববার সকালে জেট চালিত ফ্লাইবোর্ডে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সক্ষম হন তিনি।

বিবিসি জানায়, ৪০ বছর বয়স্ক জাপাটা উত্তর ফ্রান্সের ক্যালাইয়ের নিকটবর্তী সঙ্গাত্তে থেকে যাত্রা করেন এবং যুক্তরাজ্যের ডোভারের সেন্ট মার্গারেট উপসাগরে নিরাপদে অবতরণ করেন।

কেরোসিন দ্বারা চালিত উড়ন্ত বোর্ডে চড়ে মাত্র ২২ মিনিটেই ২২ মাইলের দূরত্বের এই অভিযান শেষ করেন জাপাটা। পাঁচটি টারবাইন ঘণ্টায় ১৮৭ মাইল (১৯০ কিলোমিটার) গতিতে চালিয়ে নিয়ে যায় তাকে।

এর আগে ২৫ জুলাই ফ্লাইবোর্ডের জ্বালানি সংকটের কারণে প্রথম চেষ্টায় চ্যানেলটি অতিক্রম করতে ব্যর্থ হয়েছিলেন প্রাক্তন জেট-স্কি চ্যাম্পিয়ন। 

এবার তিনি বড় ধরনের জেট বোর্ড ব্যবহার করেন এবং জ্বালানি প্ল্যাটফর্ম ব্যবহার করেন।

১৪ জুলাই প্যারিসে বাস্তিল দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে ফ্রাঙ্কি জাপাটা ফ্লাইবোর্ড চালিয়ে সবার দৃষ্টি কাড়েন।

ফরাসি সেনাবাহিনীর মহড়ায় ফ্লাইবোর্ডে চড়ে আকাশে উড়েন এক সৈনিকও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করেন।