বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পরে এফবি জাকারিয়া নামের একটি ট্রলার ডুবিতে ১৬ জেলে নিখোঁজ হয়েছে।
ট্রলার থেকে ফিরে আসা এক জেলের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিশিং বোট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি।
রোববার বিকেলে বঙ্গোপসাগর নিখোঁজ ট্রলার থেকে ফিরে আসা জেলে মাহমুদ এর বরাত দিয়ে নিশ্চিত করেছেন গোলাম মোস্তফা চৌধুরি।
এর আগে শনিবার ভোররাতে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেদের মধ্যে মাহমুদ, ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন এর নাম পরিচয় জানা গেছে। এদের প্রত্যেকের বাড়ি নোয়াখালী জেলায়। ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলার আনোয়ার হোসেনের।
বাংলাদেশ ফিশিং বোট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় মাছ শিকার করছিল সাগরে ডুবে যাওয়া ট্রলার এফবি জাকারিয়া। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড় শুরু হলে ট্রলারটি ১৭ জন জেলেকে নিয়ে ডুবে যায়। পরে এফবি আরিফ নামের একটি ট্রলার ফিরে আসার পথে মাহমুদ নামের এক জেলেকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসে। তবে অপর ১৬ জেলে ও ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। এছাড়াও জেলেদের পক্ষ থেকে একটি ট্রলার ইতোমধ্যেই নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য রওনা হয়েছে।