চট্টগ্রাম কারাগারের সাবেক সিনিয়র জেল সুপার ও বর্তমানে বরিশালের জেল সুপার প্রশান্ত কুমার বণিককে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম কারাগারের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল গত ২৮ জুলাই। ওই দিন তলব করা হয় সিলেটের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিককেও। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে নিয়ে অভিযানে বের হয় দুদক দল।