রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে মারা গেছে দুই শিশু। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। শিশু দুটির নাম শান্ত (১৩) ও রিয়াদ (১১)।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল জানান, তাদের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে। শিশু দুটি টিউব নিয়ে নদীতে গোসল করতে নেমেছিল। তারা কদমতলী মিষ্টির দোকান এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তাদের মধ্যে শান্তর বাড়ি ভোলার লালমোহন। রিয়াদের বাড়ি ঝালকাঠি শহরে।