ঢামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় নকুল কুমার দাস (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে এ হাসপাতালে ১৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

নকুল কুমার নওগাঁ পত্নীতলা উপজেলার নীল কণ্ঠ দাসের ছেলে নকুল। ২ ছেলেমেয়ে ও স্ত্রী শিউলি দাসকে নিয়ে তিনি থাকতেন রাজধানীর শনিরআখড়ায়। আগে এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন তিনি।

তার ভাতিজা শুভ্র দাস জানান, স্ট্রোকের রোগী ছিলেন তিনি। অসুস্থতাজনিত কারণে আপাতত বাসায় থাকতেন। ১৬ সালে তিনি শিক্ষকতা ছেড়ে দেন।

তিনি জানান, ২/৩ দিন ধরে তিনি জ্বরাক্রান্ত হয়ে পড়েন। সোমবার সকালে স্কুল থেকে তিনি ছেলেকে বাসায় নিয়ে আসেন। সন্ধ্যার দিকে তার প্রচুর জ্বর ও খিঁচুনি শুরু হয়। অনেক বেশী অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন নকুল কুমারের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। 
তিনি জানান, এ নিয়ে ঢাকা মেডিকেলে ১৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।