কাজে ডেকে নিয়ে নারীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৫

সাভারে এক নারীকে নির্মাণকাজ করার জন্য একটি নির্মাণাধীন ভবনের সাত তলার ছাদে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় পাঁচ বখাটেকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। গতকাল সোমবার বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটকরা হলোÑ জামালপুরের আরিফ (২২), আমিনুল (৩৫), গাইবান্ধার বাদল (২২), কবির (২৬) ও আলমগীর (২২)।

পুলিশ জানায়, নারী গত কয়েক দিন আগে সাভারে আসেন। গতকাল সকালে তিনি সাভার নিউ মার্কেটের সামনে শ্রমিক হাটে কাজ খুঁজতে যান। এ সময় স্থানীয় পাঁচ বখাটে ওই নারীকে নির্মাণ শ্রমিকের কাজ করানোর কথা বলে পাশর্^বর্তী ডগরমোড়া এলাকার হাজি ইস্কান্দার আলীর নির্মাণাধীন সাত তলা ভবনের ছাদে নিয়ে যায়। পরে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করে বখাটেরা। সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ বখাটেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে।