মেলান্দহে আবাসিক এলাকায় ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদ

আবাসিক এলাকায় ডাম্পিং স্টেশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুরের মেলান্দহ পৌরসভার মেঘাবাড়ী এলাকার বাসিন্দারা।

গতকাল সোমবার দুপুরে মেলান্দহ পৌরসভার মেঘারবাড়ী এলাকার শতাধিক বাসিন্দা জামালপুর শহরের এলজিইডির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা মেঘাবাড়ীতে ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে এলাকার মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।