রটেচ এগার্নের জালে বায়ার্নের ২৩ গোল!

প্রাক মৌসুমের ম্যাচে একের পর এক গোলে নিজেদের শহরের দল রটেচ-এগার্নকে রীতিমত উড়িয়ে দিয়েছে তুলাধুনা করেছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষটির জালে ২৩টি গোল দিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা!

জার্মানির মিউনিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচটিতে ২৩-০ গোলের জয় পেয়েছে বায়ার্ন। হ্যাট্রিক করেছেন মোট ৫ জন খেলোয়াড়। সর্বোচ্চ চারটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার করেন্তিন তোলিসো। তিনটি করে গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি, জার্ড মুলার, লিও গরেটস্কা ও কাওয়াসি রিট। জোড়া গোল করেছেন রেনাতো সানচেজ।

গত মৌসুম শুরুর আগেও প্রস্তুতি ম্যাচে রটেচ-এগার্নের মুখোমুখি হয়েছিল মুখোমুখি বায়ার্ন। ওই ম্যাচেও ২০-২ গোলের জয় পেয়ে ছিল বুন্ডেসলিগার সবচেয়ে সফল দল।