গান গেয়ে এই গাধা এখন ফেসবুক সেলিব্রিটি! (ভিডিও)

হুটহাট কত তারকা জন্ম নেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গান গেয়ে রীতিমতো ফাটিয়ে দেন। তাই বলে গাধার গানে সাড়া পড়ে যাবে। এমনটাই ঘটেছে ভারতের পুনেতে।

এনডিটিভি জানায়, পুনের এক পশুখামারের ওই গাধাটি এখন ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। গান গেয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছে সে।

খামারে কুকুর, বিড়াল, গরু ও মোষদের সঙ্গে থাকে এমিলি নামে গাধাটি।

আরইএসকিউ নামে একটি চ্যারিটেবল ট্রাস্টের প্রধান জেসিকা রবার্টস বলেন, “সাধারণত আমাদের ভিডিওগুলোতে অসুস্থ পশু ও উদ্ধার করা পশুদের নিয়েই হয়। বেশ আবেগপ্রবণ এবং মর্মাহত করে দেয় ভিডিও হয় এগুলো।”

তিনি বলেন, “সে বিষয়টা পরিবর্তন আনতে এমিলির গানের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দিই আমরা। এতে মানুষের দারুণ প্রতিক্রিয়া পেয়েছি।”

জেসিকা বলেন, “এমিলি উপহার পেতে ভালোবাসে। একটি উপহারের বাক্স দেখেই ও গান শুরু করেছিল।”

একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় বছর দুয়েক আগে পাওয়া যায় এমিলিকে। তার জরায়ু ক্ষতিগ্রস্ত ছিল। শরীরের অন্য অংশেও চোট ছিল। তবে এখন সে বেশ ভালো আছে।