চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বেকারি শ্রমিকের মৃত্যু

নগরীর ডবলমুরিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইউসুফ ফরহাদ (১৭) নামে এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাজী বজলুর রহমান বেকারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। তিনি ডবলমুরিং এলাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়–য়া বলেন, বৈদ্যুতিক বাল্বে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইউসুফ। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।