মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ রোববার

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের কয়েকটি উপজেলার ৪০টির মতো গ্রামে রোববার ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন যাবৎ এসব গ্রামের লোকজন রোজা, দুই ঈদ, শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক জানান, ১৯৩২ সালে সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম রোজা পালনসহ দুই ঈদ উদ্‌যাপনের নিয়ম চালু করেন।

আগাম ঈদ পালনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপপুর, বাসারা এবং ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সীরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের অংশ বিশেষ।