জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ঘোগাদহ উপজেলার ৫০ টি বন্যা দুর্গত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০ টায় তারা এ ত্রাণ কার্যক্রম চালায়। তারা বন্যা দুর্গত পরিবারগুলোকে আর্থিক অনুদান হিসেবে এক হাজার করে টাকা তুলে দেওয়া হয়।
জানতে চাইলে এ বিভাগের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী এস এম মুহাইমিনুল হক দেশ রূপান্তরকে বলেন, মানবিক দিক বিবেচনা করে বানভাসি অসহায় মানুষদের জন্য কিছু করার তাগিদে আমরা ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ সহযোগিতা দিয়েছি।
ত্রাণের নগদ অর্থ পেয়ে কৃষক হাফিজুল বলেন, হামার বাড়ি ঘর ভাসি গেইছে বন্যায়, হামরা এক বেলা করি খায়া ছিলং, এমরা আসি টেকা দেইল এলা কিছু দিন ভালোমত চলমো।
ত্রাণ কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন জাকারিয়া, রিদয়, সাগর, সুমন, রুবেল।