গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে কালিবাড়ির নিজ বাস ভবনে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এই সব কথা বলেন তিনি। ওই সাংবাদিকদের সঙ্গেও মত বিনিময় করেন মির্জা ফখরুল।
এর আগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের নামাজ আদায় করেন।
বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগ, যুবদল নেতা মহেবুল্লাহ আবেনুর-সহ জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।