শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় টেলিফোনে প্রধানমন্ত্রী এবং দেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ১০ মিনিট স্থায়ী এই টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দু’দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশের মুসলিমরা সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। অবশ্য কোরবানি ঈদ হিসেবে পরিচিত মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবে পরবর্তী দুই দিনও পশু কোরবানি দেওয়া যায়।