লর্ডস টেস্টের দল থেকে মইন আলির বাদ পড়ার কারণ অফ ফর্ম। ফর্মে ফিরলে তবেই পুনরায় দলে বিবেচিত হবেন এই বাঁহাতি অলরাউন্ডার। অ্যাশেজের মাঝপথের এই বাদ পড়া মইনকে একটু সময় দিয়েছে নিজের মতো করে কাটানোর। আর সে চিন্তা থেকেই ক্রিকেট থেকে একটা ‘ছোট বিরতি’ নিয়ে নিলেন। ঝরঝরে হয়ে ফিরতে চান বলে।
অ্যাশেজের প্রথম টেস্টে ০ ও ৪ রান করেছেন মইন। বল হাতে ১৭২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে এজবাস্টনের পিচে তার ভালো করার আশা ছিল ইংলিশ থিঙ্ক ট্যাঙ্কের। কিন্তু ব্যর্থ হওয়ায় বাদ পড়তে হলো মঈনকে। বিশ্বকাপ জয়ী তারকা মইন এরপর নিজের কাউন্টি উস্টারশায়ারের কাছ থেকে অনুমতি নিয়ে ছুটির ব্যবস্থা করেছেন। তার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘মো (মইন) মনে করে তার টেকনিকগুলো নিয়ে কাজ করতে হবে। এজন্য সে কিছুদিন ছুটি চেয়েছে। নিবিড় অনুশীলন ও পরিবার নিয়ে কিছু ভালো সময় কাটানোর পর সে ক্রিকেটে ফিরতে চায়। আমরা তার সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছি। বিশ্বকাপ থেকে অ্যাশেজের প্রথম টেস্ট পর্যন্ত খুব ব্যস্ত সময় কেটেছে তার। উস্টারশায়ারে খেলা সবসময় তার প্রিয় এবং আমরাও তার উপস্থিতি পছন্দ করি।