নবম ওয়েজ বোর্ড

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ১৯ আগস্ট

ছাপা পত্রিকার সাংবাদিক, সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের  বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ড নিয়ে প্রকাশিতব্য গেজেটের (প্রজ্ঞাপন) ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের  আবেদনের ওপর শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। আবেদনটি গতকাল বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামানের কাছে উপস্থাপন করা হলে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৯ আগস্ট  (সোমবার) শুনানির জন্য ধার্য করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। অন্যদিকে এ বিষয়ে রিটকারী নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ।