ভারতের স্বাধীনতা দিবসে বিজিবিকে বিএসএফের শুভেচ্ছা

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সান্ধু ও জগদিশ প্রসাদ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেনের কাছে মিষ্টি উপহার তুলে দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তারা দুজনে একে অপরের কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন, বিএসএফের দলবির সিং, এএল টির্কিসহ দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।